হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় চালকসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন, আরেকজনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

শনিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন।

জানা গেছে, মোটরসাইকেল করে সমবয়সী তিনজন ফরিদপুরমুখী হয়ে চলছিল। ঘটনাস্থলে অজ্ঞাতনামা একটা গাড়ি তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুমন ও ইমন নিহত হন। খবর পেয়ে থানা ও হাইওয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করে। গুরুতর আহত আরেক আরোহী আশিক মোল্লাকে এসআই মশিউর রহমান উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সুমন ও ইমন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সদকী মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আশিকের ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। মোটরসাইকেল থানায় জব্দ করা হয়েছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তে কাজ করছে পুলিশ।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার