হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জে মাথাবিহীন লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

ছবি: আমার দেশ

মানিকগঞ্জের সদর উপজেলার পাঁচ বারইল এলাকায় একটি মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেছে। তার নাম রফিক। তিনি ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে এলাকার লোকজন একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, লাশটি মাথাবিহীন হওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে মনে করছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মানিকগঞ্জ সদর ওসি ইকরাম হোসেন জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।

ছয় ঘণ্টায়ও উদ্ধার হয়নি দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে লরির ধাক্কা, যুবক নিহত

বাজি ফোটানো কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যা

দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় দুইজনের মৃত্যু, নিখোঁজ ৪৫

গোসলে নেমে পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

ওরসে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দু্ই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক

নিকলীতে ফাঁসিতে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

‘ছোট মেয়েকে নিয়ে কীভাবে চলব’—নিহত মিন্টুর স্ত্রীর আহাজারি

অপারেশনের মাঝপথে রেফার্ড করা হলো প্রসূতিকে