হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লা থেকে দুর্ধর্ষ ডাকাত সাব্বির অস্ত্রসহ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ফতুল্লা থেকে দেশীয় অস্ত্র ও মাদকসহ ডাকাত সাব্বিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় তার দুই সহযোগীকেও আটক করা হয়েছে।

রোববার বিকেল ৩টা ২০ মিনিটে ফতুল্লা থানাধীন গোদারাঘাট হাজীর মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ জানায়, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র চাপাতি ও অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

র‍্যাবের বরাতে জানা যায়, মো. সাব্বির একজন কুখ্যাত ডাকাত ও মাদক কারবারি। তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ও হত্যাসহ বিভিন্ন থানায় মোট চারটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে ও তার সহযোগীরা ফতুল্লা ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছিল।

গ্রেপ্তারের পর আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর