হোম > সারা দেশ > ঢাকা

হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন

চাঁদাবাজি জমি দখলসহ নানা অভিযোগ, পাল্টাপাল্টি কর্মসূচি

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মোল্লা শাহিনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল । ছবি: আমার দেশ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখলসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলি করার অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা। পাল্টা কর্মসূচি হিসেবে থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন মোল্লা শাহিনের সমর্থকেরাও।

সোমবার বেলা সাড়ে ১২টায় কয়েকশ মানুষ উপজেলা চত্বর থেকে ঝাড়ু হাতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হরিরামপুর থানার দিকে এগিয়ে গেলে মোল্লা শাহিনের সমর্থকেরা মিছিলকারীদের বাধা দেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটে বলে তারা দাবি করেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এরপর বিক্ষোভকারীরা উপজেলা চত্বরে ফিরে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা মোল্লা শাহিনের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করে দ্রুত আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অন্যদিকে, হরিরামপুর উপজেলা যুবদলের সদস্যসচিব মোল্লা শাহিন ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাসের নেতৃত্বে তার সমর্থকেরা থানার সামনে অবস্থান নেন। সেখানে তারাও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হরিরামপুরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, ‘দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

এমএইচ

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর