হোম > সারা দেশ > ঢাকা

ফরিদগঞ্জে যৌথ অভিযানে মাদকসহ ব্যবসায়ী আটক

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মজিব বেপারী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে হয়েছে। উপজেলার গোয়ালভাওর বাজারে শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয় বাবদ নগদ ৪ হাজার ২ শ টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি বাটন মোবাইল জব্দ করা হয়। আটককৃত মজিব বেপারী উপজেলার হাওয়াকান্দি গ্রামের মৃত মুসা বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানাগেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোয়ালভাওর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সে তার নিজ এলাকাসহ পার্শ্ববর্তী গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, আটককৃত মজিব বেপারীর বিরুদ্ধে মিয়মিত মামলা রুজু করে রবিবার (৯ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি

গেম খেলার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে নিপীড়ন, গ্রেপ্তার ১

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি