হোম > সারা দেশ > ঢাকা

সাটুরিয়ায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. জাকির হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার রাতে তথ্য প্রযুক্তির ভিত্তিতে ঢাকার ধামরাই উপজেলার বালিথা এলাকা থেকে মো. জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি সাটুরিয়া উপজেলা সদর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা।

এজাহারে বলা হয়েছে, গত ১৭ জুন বিকেলের দি‌কে অভিযুক্ত জাকির হোসেন তার নিজ বা‌ড়ি‌তে নিয়ে জোর পূর্বক ওই শিক্ষার্থী‌কে হাত পা বে‌ধে ধর্ষণ ক‌রে। ধর্ষণ করার পর জাকির হোসেন ওই শিক্ষার্থীকে ঘটনার বিষয়ে পরিবারের কাউকে না জানাতে হুমকি দেন। ঘটনার পর ভুক্তভোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে পরিবারের লোকজন এ বিষয়ে তার কাছে জানতে চায়। পরে শিশুটি ধর্ষণের কথা পরিবারকে জানায়। এরপর গত ২১ জুন তাকে সাটুরিয়া মডার্ণ ক্নিনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়ার দুইদিন পরেও ভুক্তভোগীর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ২২ জুন তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ২৪ জুন মঙ্গলবার রা‌তে সাটু‌রিয়া থানায় নির্যাত‌নের শিকার মে‌য়ের মা ধর্ষণের অ‌ভি‌যো‌গে মামলা দা‌য়ের ক‌রে‌।

সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির ভিত্তিতে ঢাকার ধামরাই থানাধীন বালিথা এলাকা হতে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। আসামিকে মানিকগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল