হোম > সারা দেশ > ঢাকা

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথায় নাদেরা বেগম (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। শনিবার সন্ধ্যার পর উপজেলার আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাদেরা বেগম স্থানীয় রাজু মাতুব্বরের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজু মাতুব্বর ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। রাজু মাতুব্বর একই গ্রামের জয়নাল মাতুব্বরের পুত্র। তবে নিহত নাদেরা বেগমের বাবার বাড়ির ঠিকানা এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে রাজু মাতুব্বর নাদেরা বেগমকে স্ত্রী পরিচয়ে বাড়িতে নিয়ে আসেন। জানা গেছে, রাজু এর আগেও একাধিক বিবাহ করেছিলেন। নাদেরাকে আনার পর থেকেই তার উপর নির্যাতন করতেন রাজু।

শনিবার বিকালে পারিবারিক কলহের জেরে রাজু নাদেরাকে মারপিট করেন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসককে দেখিয়ে বাড়িতে ফিরে আসেন নাদেরা। অভিযোগ উঠে, পরে রাতে আবার নাদেরাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় রাজু। রাজুর ঘরের মধ্যে নাদেরার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “রাজু মাতুব্বর ১৪-১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে রেখেছিল। শনিবার রাতে নাদেরাকে মেরে পালিয়ে যায় রাজু। খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক রাজুকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, নিহত নাদেরা আক্তারের বাবার বাড়ির ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। সেজন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে