হোম > সারা দেশ > ঢাকা

সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর বহিষ্কার

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

ছবি: আমার দেশ

সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তাইসির খানকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটকের পাশাপাশি ওই ছাত্রদল নেতার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় তাইসির খানকে দলের সহসাংগঠনিক পথ থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভার মডেল থানার পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকায় অভিযান চালিয়ে তাইসির খানকে দুটি ইয়াবা বড়িসহ হাতেনাতে আটক করে। এর পরপরই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তাকে একজন সহযোগীর সঙ্গে মাদক সেবন করতে দেখা যায়।

সাভার মডেল থানার অসি (তদন্ত) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সহসাংগঠনিক পদ থেকে তাইসির খানকে বহিষ্কার করা হয়েছে।

এমএইচ

বোয়ালমারীতে ২০ মামলার পলাতক আসামি আটক

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই সমর্থক

কালিয়াকৈরে পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জে ফুটপাত-সড়ক ফের অটোরিকশা ও হকারদের দখলে

হাফিজা হত্যার রহস্য ৪ মাসেও উদঘাটন হয়নি

স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আ. লীগ নেতার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

কালিহাতীতে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

টাকা চুরির অভিযোগ, ছোট ভাইয়ের লাঠিপেটায় বড় ভাইয়ের মৃত্যু