হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে আওয়ামী লীগের ২৫ নেতা কারাগারে

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে আসামিরা উচ্চ আদালতের ৬ মাসের জামিন শেষে মানিকগঞ্জের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মানিকগঞ্জ জেলা কোর্ট ইন্সপেক্টর আবুল খায়ের আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন- সিংগাইর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. সমেজ উদ্দিন, কাউন্সিলর মো.রিয়াজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইলিয়াস লিটন,

রাকিবুল হাসান রকি, এফ.এম শরিফুল ইসলাম কাজল, গিয়াসউদ্দিন, আমজাদ, কালাম, ফিরোজ কবির, আলমগীর মিয়া, মানিক মিয়া, মাসুদ শেখ, কালাম, সওকত আজগর, শরিফুল ইসলাম, জসিমউদ্দিন, মাহবুবুর রহমান খোকন, সাত্তার খান, আবুল কালাম, সায়েস্তা খান ও মনতাজ মিয়া।

পুলিশ সূত্র জানায়, আত্মসমর্পণকারী নেতাকর্মীদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড