হোম > সারা দেশ > ঢাকা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে পবিত্র ঈদুল আযহা সামনে রেখে ঘরমুখী মানুষের যাত্রায় চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রুটে ছোট-বড় সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রী এবং ঢাকাসহ আশপাশ এলাকা থেকে ঘরমুখী মানুষ ঘাটে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছে।

এদিকে ঈদকে কেন্দ্র করে যাত্রীদের চাপ ইতোমধ্যে বেড়েছে। নৌযান চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন অপেক্ষায় রয়েছে। অনেক যাত্রীকে খোলা আকাশের নিচে দুর্ভোগ পোহাতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কালবৈশাখী কারণে বেলা সোয়া ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।

জেডএম

এমবি

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধে যাত্রীদের ভোগান্তি

আড়াইহাজারে ধর্ষণচেষ্টার সন্দেহে আটক ২

দৌলতদিয়া-পাটুরিয়ায় এক ঘণ্টা পর নৌ চলাচল শুরু

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে ট্রাকের দাপট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ

পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে, থেমে থেমে চলছে গাড়ি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, থেমে থেমে চলছে গাড়ি

সিংগাইরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

সদরপুরে বজ্রপাতে ১ বৃদ্ধ নিহত