হোম > সারা দেশ > ঢাকা

শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসন্ন ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার থেকে আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীও নিরাপত্তার দায়িত্বে থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী। তিনি জানান, বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তাবলয় সৃষ্টিসহ নিরলসভাবে দায়িত্ব পালন করবে।

সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরী নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি শোলাকিয়া ঈদগাহে দায়িত্ব পালন করছে।

এ বছর শোলাকিয়ায় ১৯৯তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবং লাখো মুসল্লির সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। জামাত শুরু হবে সকাল ৯টায়।

ফতুল্লায় কারখানা মালিক খুন, নারী কর্মী আটক

ফতুল্লায় জাহাগিরিয়া সম্প্রদায়ের ঈদ উদযাপন

গোয়ালন্দে জামায়াতের মহিলা এমপির উদ্যোগে ত্রাণের অর্থ বিতরণ

আরিচা-পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ, বৃষ্টিতে ভিজে ভোগান্তিতে যাত্রীরা

ধামরাইয়ে গরু বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

কোরবানির গরু চুরি করতে গিয়ে যুবক আটক

টঙ্গীতে সেফটি ট্যাংকি বিস্ফোরণে কিশোরের মৃত্যু

পাটুরিয়া-দৌলতদিয়ায় এক ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

ভ্যানচালককে মারধরের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০