হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

বুধবার সকালে পৌর এলাকার পূর্ব শ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই ভাই চুন্নু খান ও থান্ডু খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, চুন্নু খানের সঙ্গে ধলু খানের জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে ভ্যানে করে দুধ বিক্রির উদ্দেশে সাদিপুর বাজারে রওনা হয় দুই ভাই চুন্নু খান ও থান্ডু খান। পথিমধ্যে পূর্ব শ্যামাইল স্ট্যান্ডে ধলু খানসহ ১০ থেকে ১২ জন তাদের ওপর হামলা চালায়। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবা‌সিক চি‌কিৎসক মো. সুমন আহমেদ বলেন, দুই জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। সেখানে প্রাথ‌মিক চি‌কিৎসা দেয়া হয়েছে। তবে কেউ গুরুতর নয়, তাদের চি‌কিৎসা চলছে।

শিবচর থানা ওসি রতন শেখ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক