হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জের স্কুলে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

মঙ্গলবার ৩৫/৩৬ জনের একদল সন্ত্রাসী রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার আরকে ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। হামলায় স্কুলের ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে তানভীর হাসান মিলনের নেতৃত্বে ৩৫ থেকে ৩৬ সদস্যের একদল সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, ধারালো ছেন, দা, চাপাতি, রাম দা, চাইনিজ কুড়াল, এসএস পাইপ, হকিস্টিক, লোহার রড, লাঠিসোঁটায় সজ্জিত হয়ে আরকে ইন্টারন্যাশনাল স্কুলে হামলা চালায়।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, খাদুন এলাকার আরকে ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুলের

প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির ভুইয়ার সঙ্গে একই এলাকার মৃত জহির উদ্দিন প্রধানের

ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা তানভীর হাসান মিলনের বিরোধ চলে আসছিল। সন্ত্রাসীরা জাহাঙ্গীর কবির ভুইয়ার প্রতিষ্ঠিত আরকে ইন্টারন্যাশনাল স্কুল বন্ধ করে দেওয়ারও হুমকি দেয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করলে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর কবির ভুইয়াকে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।

হামলাকারীরা স্কুলের অফিস কক্ষের একটি ডেস্কটপ, একটি লেপটপ, স্টিলের আলমারি, চেয়ার,টেবিল, দরজা, জানালা, স্কুলের শিক্ষক ও অভিভাবকদের ১০টি মোটরসাইকেল ভাংচুর করে। স্কুলের আলমারিতে রক্ষিত নগদ সাড়ে চার লাখ টাকা লুট করে।

এসময় ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর কবির ভুইয়া, তার ছেলে জাপান প্রবাসী

রায়হান কবির ভুইয়া সুমন আহত হয়। একপর্যায়ে তাদের ডাক-চিৎকারে আশপাশের

লোকজন ছুটে আসলে ফাঁকা গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলার ঘটনায়

২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

করা হয়েছে।

এ ব্যাপারে জাহাঙ্গীর কবির ভুঁইয়ার ভাগিনা আরিফ হোসেন ১৫জনকে

নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু

করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী