হোম > সারা দেশ > ঢাকা

ধানের শীষে ভোট দিলে পাহারাদার হয়ে থাকবেন বিএনপির প্রার্থী

উপজেলা প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)

ধানের শীষে ভোট দিলে পাঁচবছর পাহারাদার হয়ে থাকবেন বলে জানিয়েছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। বুধবার সকাল থেকে উপজেলার চক্রধা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগে এসে এসব কথা বলেন তিনি।

মনজুর এলাহী বলেন, শিবপুরবাসীর উন্নয়নই আমার লক্ষ্য। আমি শিবপুরবাসীকে দিতে এসেছি, কিছু নেওয়ার জন্য নয়। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ শিবপুর গড়তে চাই।

তিনি চক্রধা ইউনিয়নের সোনাকুড়া সিএন্ডবি বাজার, বাড়ৈগাঁও মাদ্রাসা সংলগ্ন মাঠ, লাকুশী আঠারদিয়া স্কুল, চান্দের টেক, ভাটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বইলাব, মোহরপাড়া স্কুল মসজিদ সংলগ্ন মাঠ, নিনগাঁও বাজার, পাগলার টেক ও বিলসরন রহিমের বাড়িতে উঠান বৈঠক করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, জেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক মাহবুব খান, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মুনসুর আহমেদ, শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া, উপজেলা জাসাসের সদস্য সচিব মাহবুব খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি টিটু মৃধা, ছাত্রনেতা ইমরান খান প্রমুখ।

পূর্বাচলে গরুর নামে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস

খিলগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচন: এমদাদুল সভাপতি, শাকিল সম্পাদক

টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে শিশুকন্যার মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

মাদক ব্যবসার সঙ্গে কিছু স্থানীয় নেতা ও পুলিশ জড়িত: এমপি

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি