হোম > সারা দেশ > ঢাকা

শর্ট সার্কিটে পঙ্গু কলেজ ছাত্রী লিজার পাশে দাঁড়ানোর আহ্বান

দৌলতপুর প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের দৌলতপুরের বিষ্ণুপুর গ্রামে বিদ্যুতের শর্টসার্কিটে দগ্ধ হয়ে গুরুতর আহত কলেজছাত্রী লিজা আক্তারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। তিন মাস আগে মানিকগঞ্জ মহিলা কলেজের ছাত্রী লিজা আক্তার আহত হবার পর চিকিৎসকদের পরামর্শে তার ডান হাত কেটে ফেলতে বাধ্য হন। বর্তমানে তিনি শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিক কষ্টে আছেন ।

গত শনিবার সন্ধ্যায় লিজার খোঁজখবর নিতে তার গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, একটি দুর্ঘটনা লিজার স্বপ্নকে থামিয়ে দিয়েছে। এ সময় লিজার চিকিৎসার জন্য অর্থ প্রদান করেন এবং পরিবারকে সান্ত্বনা দেন তিনি।

একই সঙ্গে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজের বিত্তবানদেরও লিজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান, প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। পরিবার জানায়, লিজা আক্তারের হাত স্থাপন করতে তিন লাখ টাকা প্রয়োজন। পরিবারও আশাবাদী যে সমাজের সহযোগিতায় মেয়েটি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

এ সময় স্থানীয় বিএনপির নেতা মো. হিমু খান, মো. দেলোয়ার হোসেন দুলাল মাস্টার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক