হোম > সারা দেশ > ঢাকা

সখিপুরে গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

‎উপজেলা প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)

ছবি: সংগৃহীত

‎টাঙ্গাইলের সখিপুরে গলায় রুটি আটকে জান্নাত আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে সূর্যতরুণ শিক্ষাঙ্গন আবাসিক স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

‎বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় পৌরসভার সানবান্ধা এলাকায় এ ঘটনা ঘটে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী সানবান্ধা এলাকায় নানীর বাড়িতে থেকে পড়াশুনা করত। ঘটনার দিন সন্ধ্যায় মামাত বোনের সঙ্গে বসে রুটি খাচ্ছিল। এ সময় হঠাৎ গলায় রুটি আটকে যায়। দ্রুত তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।  সে উপজেলার হলুদিয়া চালা এলাকার প্রবাসী আজগর আলী ও শিরিনা আক্তারের একমাত্র মেয়ে।

‎সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএইচ

‎

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর