হোম > সারা দেশ > ঢাকা

ঘাটাইলে শর্টসার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি, ঘাটাইল (টাঙ্গাইল)

ভস্মীভূত দোকান

টাঙ্গাইল জেলার ঘাটাইলে উপজেলা সদরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভস্মীভূত হয়েছে উপজেলা পরিষদের পশ্চিম পাশের জিল্লুর ট্রায়ার অ্যান্ড মবিল হাউজ।

বুধবার রাত ১০টায় আগুনের সূত্রপাত হলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিষ্ঠানের মালিক মো. জিল্লুর আমার দেশকে জানান, বুধবার সারা দিন দোকান বন্ধ ছিল। রাত ১০টায় দোকানের সামনে এসে ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তে আগুন দোকানে ছড়িয়ে পড়ে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে নিশ্চিত করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা ও উপজেলা পরিষদের পুকুরটি কাছে থাকায়। পুকুরের পানিই এই বিপদ থেকে রক্ষা করেছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর