হোম > সারা দেশ > ঢাকা

কোরবানি হাট থেকে ফিরে স্বামী পেলেন স্ত্রীর ঝুলন্ত লাশ

কোরবানি হাট থেকে ফিরে স্বামী পেলেন স্ত্রীর ঝুলন্ত লাশ

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

ছবি: আমার দেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ ঘর থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাদিয়া আক্তার (২২) এক সন্তানের জননী। তিনি শান্তিনগর গ্রামের গিয়াস উদ্দিন ব্যাপারীর ছেলে সিয়াম ব্যাপারীর স্ত্রী।

তাদের ইবনে সিনহা নামে দুই বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের বারদী এলাকার নজরুল ইসলামের মেয়ে নাদিয়া আক্তারের সঙ্গে তিন বছর আগে সিয়াম ব্যাপারীর বিয়ে হয়। সিয়াম প্রায় তিন মাস আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।

নিহতের স্বামী সিয়াম ব্যাপারী জানান, বুধবার দুপুরে তিনি বাবাকে সঙ্গে নিয়ে কোরবানির পশু কিনতে স্থানীয় হাটে যান। বাড়িতে ফিরে জানতে পারেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে জানালা দিয়ে তাকিয়ে স্ত্রী নাদিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কী কারণে এমন ঘটনা ঘটেছে, আমি কিছুই বুঝতে পারছি না।

নিহতের শাশুড়ি আমেনা বেগম জানান, সিয়াম ও তার বাবা হাটে যাওয়ার পর নাদিয়া তার শিশু কন্যাকে দাদির কোলে দিয়ে সাংসারিক কাজের কথা বলে নিজ কক্ষে প্রবেশ করেন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাইরে না আসায় দরজা খোলার চেষ্টা করেন। একপর্যায়ে দক্ষিণ পাশের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে নাদিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ, গজারিয়া ফায়ার সার্ভিসের সদস্যেরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

গজারিয়া থানার ওসি হাসান আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমএইচ

সদরপুরে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে একজনের মৃত্যু

শহীদ পরিবারের মাঝে কোরবানির খাসি বিতরণ এনসিপি এমপির

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা অভিযোগ

ভাঙ্গায় কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

অসহায়দের মাঝে ঈদ উপহার দিলেন নায়াব ইউসুফ এমপি

ফতুল্লায় কারখানা মালিক খুন, নারী কর্মী আটক

ফতুল্লায় জাহাগিরিয়া সম্প্রদায়ের ঈদ উদযাপন

গোয়ালন্দে জামায়াতের মহিলা এমপির উদ্যোগে ত্রাণের অর্থ বিতরণ

শোলাকিয়া ঈদ জামাতের নিরাপত্তায় বিজিবি মোতায়েন

আরিচা-পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ, বৃষ্টিতে ভিজে ভোগান্তিতে যাত্রীরা