হোম > সারা দেশ > ঢাকা

পদ্মাসেতুতে বরযাত্রীর মাইক্রোর সঙ্গে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

পদ্মাসেতুতে বরযাত্রীর মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে সেতুর ২নম্বর পিলারের কাছে মুন্সীগঞ্জের মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আহতরা হলেন- খুলনার আয়েশা সিদ্দীক, শেখ আনিসুজ্জামান, মামুন, আজাদ গাজী, মোহাম্মদ হাবিব শেখ ও আরিফুল শেখ, গোপালগঞ্জের মিল্টন।

পদ্মাসেতুর সাইট কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, সেতুর ২নম্বর পিলারের কাছে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষ ঘটে। ওই বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল। সংঘর্ষে ট্রাকের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকের আসনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দুর্ঘটনায় স্থলেই মৃত্যু হয় ১ জনের। অপরজন ঢাকা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। ধারণা করা হচ্ছে নিহত ও আহতরা বরযাত্রী।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক