হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে রামিসার দাফন সম্পন্ন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

রাজধানী ঢাকার পল্লবীতে ধর্ষণের পর নারকীয় হত্যাকাণ্ডের শিকার অবুঝ শিশু রামিসা আক্তারের (৭) দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার এশার নামাজের পর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে মোল্লাবাড়ির বায়তুল আমান জামে মসজিদের আঙিনায় দাদা-দাদির কবরের পাশে রামিসাকে দাফন করা হয়।

জানাজায় রামিসার আত্মীয়স্বজন ছাড়াও গ্রামবাসী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ কয়েকশ মুসল্লি উপস্থিত ছিলেন।

নিহত রামিসা সিরাজদিখান উপজেলার মধ্যম শিয়ালদী গ্রামের মরহুম হেলাল উদ্দিন মোল্লার ছেলে হান্নান মোল্লার মেয়ে।

এদিকে এ জঘন্য ও পাশবিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং গ্রেফতারকৃত আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা শহরে নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসআর

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল