হোম > সারা দেশ > ঢাকা

বিশ্ব ইজতেমায় জুমার জামাতে লাখো মুসল্লি

স্টাফ রিপোর্টার, গাজীপুর

কহর দরিয়া খ্যাত টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম দিনে শুক্রবার অনুষ্ঠিত হলো বিশাল জুমার জামাত। ইজতেমায় অংশগ্রহণকারী লাখো মুসল্লি ছাড়াও রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ এই জুমার জামাতে বিভিন্ন যানবাহনে ও হেঁটে এসে শরিক হন।

জামাতে ইমামতি করেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। দুপুর ১টা ৪৩ মিনিটে জুমার খুতবা পাঠ শুরু করেন তিনি। পরে জামাত শুরু হয়।

শুরারি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, জুমার জামাতে প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন।

জুমার নামাজে শরিক হতে সকাল থেকেই মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটতে থাকেন। সময় গড়াতেই মুসল্লিদের ঢল নামে।

আজ টঙ্গী, উত্তরা, কামারপাড়া, মিরপুর, আবদুল্লাহপুরসহ আশপাশের এলাকার মসজিদে জুমায় মুসল্লি সংখ্যা ছিল কম। সবারই উদ্দেশ্য ছিল তুরাগ তীরে নামাজ পড়ার।

বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশ থেকে মুসল্লিদের টঙ্গীমুখী স্রোত অব্যাহত রয়েছে। আখেরি মোনাজাত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, আগামী রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাত হবে। পরে ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ তারিখে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ি নেজামের ইজতেমা। ইজতেমার তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই সমর্থক

সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর বহিষ্কার

কালিয়াকৈরে পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জে ফুটপাত-সড়ক ফের অটোরিকশা ও হকারদের দখলে

হাফিজা হত্যার রহস্য ৪ মাসেও উদঘাটন হয়নি

স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

আ. লীগ নেতার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

কালিহাতীতে সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু

টাকা চুরির অভিযোগ, ছোট ভাইয়ের লাঠিপেটায় বড় ভাইয়ের মৃত্যু