হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে ‘আমার দেশ পাঠক মেলা’র সভাপতিকে কুপিয়ে আহত দুর্বৃত্তদের

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি এবং দৈনিক ‘আমার দেশ পাঠক মেলা’ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে বাসায় ফেরার পথে শহরের ভিক্টোরিয়া রোডে আক্রান্ত হন তিনি।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় শহীদ মিনারে সদ্য প্রয়াত জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের শোকসভায় অংশ নেন আবুল কালাম মোস্তফা লাবু। সেখান থেকে সাধারণ গ্রন্থাগারে প্রয়োজনীয় কাজ শেষে অটো রিকশাযেগে বাসার উদ্দেশ্যে রওনা হন। ভিক্টোরিয়া সড়কে ‘আপ্যায়ন হোটেল’-এর সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা লাবুকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আবুল কালাম মোস্তফা লাবু জানান, ইতিপূর্বেও দুর্বৃত্তরা তার ওপর দুইবার হামলা করেছে। এসব ঘটনায় থানায় মামলাও হয়েছে। একটি মামলায় আদালতে নারাজি দেওয়ার পর পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত করছে। এ মামলার আসামিরাই গতকাল তাকে কুপিয়ে আহত করেছে বলে ধারণা করছেন তিনি।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, বুধবার রাতে ঘটনার সাথে সাথে খবর পেয়ে টহল পুলিশের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর