হোম > সারা দেশ > ঢাকা

শৃঙ্খলাভঙ্গের দায়ে ২২ দিনের মাথায় ওসি ক্লোজড

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

যোগদানের মাত্র ২২ দিনের মাথায় মাদারীপুর জেলার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলীকে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার তাকে ক্লোজড করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাছান ওসিকে ক্লোজড করার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এত অল্প সময়ে শিবচর থানার কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ক্লোজড করা হয়নি।

জানা যায়, ৯ জুলাই শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন আজহার আলী সুমন। শৃঙ্খলাভঙ্গের দায়ে শুক্রবার (১ আগস্ট) তাকে শিবচর থানা থেকে ক্লোজড করা হয়। জনস্বার্থে তাকে শিবচর থানা থেকে সরিয়ে নেয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে। সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে তাকে ক্লোজ করা হয়েছে তা জানা যায়নি এখনো। মাত্র মাত্র ২২ দিনের মাথায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্লোজড হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার মো.নাঈমুল হাছান বলেন, 'প্রশাসনিক কারণে শিবচর থানার ওসিকে ক্লোজড করা হয়েছে।'

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর