হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩০ বছর বয়সি অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।

রোববার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তারা এগিয়ে এসে মোটরসাইকেলচালককে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এমএইচ

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর