হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

ছবি: আমার দেশ

মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি।

বুধবার সকাল ১১টায় শহরের পাঁচুড়িয়া এলাকার সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কাজী আবুল খায়ের, বিএনপি নেতা অ্যাড. তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন প্রমুখ।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এমএইচ

চাঁদাবাজি-লুটপাটের মামলায় ছেলেসহ কারাগারে বিএনপি নেতা

সংবাদ সম্মেলন করে আ. লীগ থেকে পদত্যাগ ঘোষণা ইউপি চেয়ারম্যানের

কাপাসিয়ায় অতিবর্ষণে জমে থাকা পানিতে প্রাণ গেল শিশুর

নিরাপত্তাকর্মীর চাকরির লোভ দেখিয়ে ঢাকায় এনে অস্ত্র লুট

পার্শ্ববর্তী দেশের পানিবৈষম্যের কারণে নদীগুলো শুকিয়ে যাচ্ছে

প্রবাসের স্বপ্ন ভেঙে নিথর দেহে দেশে ফিরলেন কটিয়াদীর ওমর

ধামরাইয়ে রাস্তা নির্মাণে বাধা, পাঁচ গ্রামের মানুষের দুর্ভোগ

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

টঙ্গীতে আগুনে পুড়ে গেছে ৩১ রুমের মালামাল