হোম > সারা দেশ > ঢাকা

লকডাউন উপেক্ষা করে শরীয়তপুর-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন উপেক্ষা করে শরীয়তপুর থেকে ঢাকাগামী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সকালে কিছু সময় বাস চলাচল বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও সড়কে বাস চলাচল শুরু হয়। রোববার সকাল ৮টার পর থেকে নিয়মিতভাবে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে বাস।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের জাজিরা টোল প্লাজা ও আশপাশের এলাকায় এমন চিত্র দেখা গেছে। এ সময় সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। তবে পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন নিয়মিত বিরতিতে পদ্মা সেতু পারাপার হতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি অর্ধশতাধিক মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ ঘটনার কারণে সকাল ৬টা থেকে শরীয়তপুর-ঢাকা রুটে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ৮টার পর পুনরায় বাস চলাচল শুরু হয়।

শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ তালুকদার বলেন, পদ্মা সেতু এলাকায় ঝামেলার কারণে সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত শরীয়তপুর থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সকাল ৮টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। এখন পর্যন্ত ২৫টি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

অবরোধে অচল গোপালগঞ্জ, সড়ক-মহাসড়কে যান চলাচল বন্ধ

পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, নিহত ১

সাভার ও আশুলিয়ায় পার্কিং করা দুই বাসে আগুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দুর্ভোগে হাজারো যাত্রী

কালিয়াকৈর শিল্পাঞ্চলে ফিরেছে প্রাণচাঞ্চল্য

খননের পর উধাও জিয়া খালের মাটি, যুবলীগ-ছাত্রলীগ ও ছাত্রদলের সাবেক নেতার নামে মামলা

গাজীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ

মাদারীপুরে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

চরভদ্রাসনে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল