হোম > সারা দেশ > ঢাকা

এবারের নির্বাচন একটা নতুন পথের সন্ধান দিবে: ফাওজুল করিম

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা নতুন পথের সন্ধান দিবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান। তিনি বলেন, এ নির্বাচন আগের যে কোন নির্বাচনের মত যেনতেন নয়। এ নির্বাচন জাতি হিসেবে নির্দেশনা দিবে।

সোমবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রচারণার ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের কোন দল নাই, কোন প্রার্থী নাই।

সুতরাং সবাই আমাদের প্রার্থী। একটি উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষতার সাথে নির্বাচন পরিচালনার জন্য প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, কারো পরামর্শে, নির্দেশনায় ও ইচ্ছায় ভোট দিবেন না। নিজের ইচ্ছায় পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।

আশা করছি এর ফলে আমরা একটি প্রতিনিধিত্বশীল সরকার পাবো। যারা জনগণের প্রভু না হয়ে, জনগণের প্রতিনিধি ও খাদেম হবেন।

উপদেষ্ঠা আরো বলেন, আমরা আর দেশে গুম-খুন চাইনা।এক ব্যাক্তির শাসন থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমরা চাই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার।

আর যদি মনে করেন আগেরটাই ঠিক ছিল। গুম, খুন ঠিক ছিল, বিরোধী দলের লোক বাড়িতে থাকতে পারবে না। সেটাই ভালো ছিল তাহলে ‘না’ ভোট দিবেন।

আর যদি সংস্কার চান, পরিবর্তন চান, আপনি যদি বিচার ব্যবস্থা ভালো দেখতে চান তাহলে অবশ্যই ‘হা’ ভোট দিবেন। গণভোট প্রচারণার দায়িত্ব সরকারের একার নয়। সব রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে।

এরপরেও উপদেষ্ঠা পরিষদের সকল সদস্য দেশের প্রতিটি জেলা ও বিভাগে গণভোটের প্রচারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামী ২২ জানুয়ারির পর থেকে প্রচারণা গ্রাম পর্যায়ে পৌঁছে যাবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ জেলার সকল অধিদপ্তরের কর্মকর্তারা

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর