হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় নারী নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাথী আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত সাথী নোয়াখালীর সেনবাগ উপজেলার সাঁতার পাইয়া গ্রামের মুজিবুর রহমানের মেয়ে। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ রনি জানান, সাথী একটি বিউটি পার্লারে কাজ করতেন। সকালের দিকে শনিরআখড়া অগ্রদূত স্কুলের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই নারীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

সাভারে স্ত্রী হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

মাদারীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ

অষ্টগ্রামে প্রণোদনা বিতরণে অনিয়ম স্বজনপ্রীতি, প্রকৃত কৃষকরা বঞ্চিত

আসামিদের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

ভাইরাল লাইলী বেগমের স্বপ্নপূরণ করলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

পার্লারের কর্মী সেজে তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

নগরকান্দায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

পার্কিং করে রাখা যাত্রীবাহী বাস চুরি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধ