হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে শীর্ষ ডাকাত মুসা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ।

আড়াইহাজার উপজেলায় পুলিশ বৃহস্পতিবার ভোরে একটি বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ ডাকাত মুসা (৪৮) কে গ্রেপ্তার করেছে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মুসাকে মাহমুদ ইউনিয়নের লস্করদী এলাকা থেকে ধরা হয়। গ্রেপ্তার মুসা লস্করদী এলাকার মৃত আম্বর মিয়ার ছেলে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০ থেকে ১২টি ডাকাতি এবং অস্ত্র আইনের মামলা রয়েছে। মুসাকে স্থানীয়রা শীর্ষ ডাকাত দলের অন্যতম সদস্য হিসেবে অভিহিত করেছেন।

ওসি (তদন্ত) রিপন কুমার জানান, ‘গ্রেপ্তারকৃত মুসা এলাকায় দীর্ঘদিন ধরেই ডাকাতি এবং সশস্ত্র অপকর্মে জড়িত ছিল। তার কর্মকাণ্ডের কারণে এলাকার মানুষ আতঙ্কিত ছিল। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছি এবং মামলার তদন্ত দ্রুত এগিয়ে নেওয়া হবে।’

পুলিশ বলেছে, মুসার সঙ্গে আরও কিছু সহযোগীর নাম জানা গেছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। এছাড়া, মুসার ব্যবহৃত অস্ত্র ও ডাকাতির সরঞ্জামও উদ্ধারে অভিযান চালানো হবে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে