হোম > সারা দেশ > ঢাকা

মুকসুদপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নি দুই কিশোরী

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ১০ দিন পার হলেও এখনো উদ্ধার হয়নি দুই কিশোরী মুসলিমা আক্তার (১২) এবং সুলতানা (১৬) কে। মুসলিমা আক্তার উপজেলার ননীক্ষীর ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের মোস্তফা শেখের মেয়ে এবং সুলতানা উপজেলার রাঘদী ইউনিয়নের আলকাছ মোল্লার মেয়ে।

এবিষয়ে উভয় পরিবার থেকে মুকসুদপুর থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করেছে।

পরিবার সূত্রে জানা যায়, দু'জনেই খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার ছাত্রী থাকায় দু'জনের মধ্যে বান্ধবী সম্পর্ক গড়ে উঠে। গত ৬ ফেব্রুয়ারি দুপুরে মুসলিমার বান্ধবী সুলতানা, ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত সে বাড়িতে ফিরে আসেনি। পরিবারের কোন আত্মীয় স্বজনদের বাড়িতেও যায়নি।

সুনতানার পরিবারের লোকজন বলছেন, সুলতানাকেও ঐ দিন থেকে পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে জিডি হয়েছে। এএসআই খায়রুল ইসলাম তদন্ত করছেন। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল