হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখল ও হুমকির অভিযোগ

উপজেলা প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী প্রার্থী প্রিন্সিপাল ড. মাওলানা ইকবাল হোসাইন ভূঁইয়া অভিযোগ করেছেন, তার সমর্থক ও নির্বাচনি এজেন্টদের অন্তত পাঁচ শতাধিক পরিবারকে নির্বাচন-পরবর্তী হামলার হুমকি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার বিকেলে সোনারগাঁ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, জামায়াত নির্বাচনি মাঠে শক্ত অবস্থানে রয়েছে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারলে তিনি বিশাল ব্যবধানে নির্বাচিত হবেন। তবে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও দখলদারিত্বে জড়িত ব্যক্তিরা তার নেতাকর্মী ও সমর্থকদের পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

জামায়াত প্রার্থী জানান, তার নির্বাচনি এলাকা নারায়ণগঞ্জ-৩ আসনের সিদ্ধিরগঞ্জ অংশে তেমন কোনো হুমকি না থাকলেও সোনারগাঁ অংশে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরো অভিযোগ করেন, ভোটের দিন বিএনপির পক্ষ থেকে কেন্দ্র দখলের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানাকে অবগত করেছেন বলেও জানান। পাশাপাশি তিনি দাবি করেন, বিএনপি প্রার্থীর লোকজন দেশীয় অস্ত্র মজুদ করছে এবং এ বিষয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ প্রসঙ্গে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ সাংবাদিকদের জানান, জামায়াত প্রার্থী থানায় মৌখিকভাবে অভিযোগ করেছেন।

অন্যদিকে নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিতভাবে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী