হোম > সারা দেশ > ঢাকা

মধুপুরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

ছবি: আমার দেশ

‎টাঙ্গাইলের মধুপুরে সড়কের পাশের একটি সজনে গাছ থেকে রতন সিংহ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

‎নিহত রতন সিংহ উপজেলার আঙ্গিনাপাড়া গ্রামের মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশে সজনে গাছের সঙ্গে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পথচারীরা। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎খবর পেয়ে অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্য ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, সুরতহাল ও তদন্তের জন্য লাশ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

এমএইচ

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর