হোম > সারা দেশ > ঢাকা

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকসহ ৩৩৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকসহ ৩৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে।

১৬ জানুয়ারি মতিউর রহমানের দায়েরকৃত এই মামলায় পুলিশ অভিযান চালিয়ে মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছামান উদ্দিনকে (৬০) গ্রেফতার করেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মতিউর রহমানসহ দুই-তিন হাজার ছাত্র-জনতা সফিপুর বাজার থেকে মিছিল নিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। আনসার অ্যাকাডেমির ৩ নম্বর গেটের সামনে পৌঁছালে অভিযুক্তদের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ শুরু হয়।

আওয়ামী লীগের নেতাদের নির্দেশে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালালে বাদী গুলিবিদ্ধ হন। আহত মতিউর রহমানকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ মামলায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সারোয়ার হোসেন শামীম, সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান সিকদার, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বেলালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী