হোম > সারা দেশ > ঢাকা

এনসিপির সমাবেশে সহিংসতার মামলায় সাংবাদিক বুলু কারাগারে

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে সহিংসতার ঘটনায় কালের কন্ঠের সাংবাদিক মিজানুর রহমান বুলুকে গত সোমবার রাতে কোটালীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার বিকালে তাকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কোটালীপাড়া থানা-পুলিশ। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার মিজানুর রহমান বুলু দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি এনটিভি অনলাইন ও ডিজিটাল বিভাগের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করতেন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) সাদ্দাম হোসেন খান দীপ্ত জানান, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় মিজানুর রহমান বুলুর সম্পৃক্ততা সন্দেহজনক হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ মামলায় ১৫৫ জনের নাম এবং ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর