হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ের নতুন মাইলফলক

ঈদযাত্রায়

আমার দেশ অনলাইন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরেছে মানুষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ও যমুনা সেতু দিয়ে এক দিনে সর্বোচ্চসংখ্যক যানবাহন পারাপার এবং সর্বোচ্চ টোল আদায়ের এক নতুন মাইলফলক অতিক্রান্ত হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে চলতি বছরের প্রথম তিন দিনে (১৭ থেকে ১৯ মার্চ) ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়ছে, ২০২৫-এ এই সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি।

চলতি বছর প্রথম তিন দিনে মোট টোল আদায় হয় ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।

একইভাবে যমুনা সেতুর ক্ষেত্রে চলতি বছর ১৮ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়, ২০২৫-এ এই সংখ্যা ছিল সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি।

২০২৬ সাল এক দিনে সর্বোচ্চ মোট টোল আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।

২০২৫ সালের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকলেও এই বছর বড় কোনো দুর্ঘটনা বা বড় ধরনের যানজট পরিলক্ষিত হয়নি। এই পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা ও দক্ষতার প্রতিফলন।

আকস্মিক কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ জাকিরের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২

১০ টাকা কেজি গরুর মাংস পেয়ে খুশি ৫২৩টি পরিবার

ঈদের নামাজ শেষে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ২৫

সদরপুরে ঈদের দিন পাগলা কুকুরের কামড়ে আহত ১৬

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রকৌশলী নিহত

শোলাকিয়ায় লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়

শোলাকিয়ায় ১৯৯তম ঈদের জামাত, লাখো মুসল্লির সমাগম

নরসিংদীতে ঈদ আনন্দ শোভাযাত্রা

মিসাইল হামলায় সৌদি আরবে নিহত মোশারফের দাফন সম্পন্ন