হোম > সারা দেশ > ঢাকা

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

৬ মাস পর খোলা হলো

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

ছবি: আমার দেশ

ছয় মাস পর শনিবার সকাল ৭টায় খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে এসব দানবাক্সের তালা খোলা হয়।

এ সময় জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির অন্যরা উপস্থিত ছিলেন।

সাধারণত তিন থেকে চার মাস পরপর এসব দানবাক্স খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হলো। যতবারই খোলা হয়, ততবারই আগের রেকর্ড ভাঙে। এর ফলে এবার সব রেকর্ড ভাঙার অপেক্ষা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৩টি দানবাক্সে মোট ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। শুরু হয়েছে গণনা।

দানবাক্স খোলা ও গণনা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

সবশেষ গত ২৭ ডিসেম্বর খোলা হয়েছিল দানবাক্সগুলো। সে সময় ১৩টি সিন্দুকে ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে মোট টাকার পরিমাণ দাঁড়ায় ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকারসহ নানা পণ্যসামগ্রী পাওয়া যায়।

প্রসঙ্গত, সব ধর্মের মানুষের কাছে পাগলা মসজিদ এক সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র। মানুষ বিশ্বাস করে, যদি কেউ একনিষ্ঠ নিয়তে পাগলা মসজিদে কোনো কিছু দান করে, তাহলে তার মনের বাসনা পূরণ হয়।

এমন বিশ্বাসের কারণে মানুষ পাগলা মসজিদে প্রচুর দান-খয়রত করে। অনেক মানুষ মনের বাসনা, রোগমুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভসহ বিভিন্ন নিয়তে এই মসজিদে মানত করে থাকে।

শুধু টাকা-পয়সা নয়, অনেকেই স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গবাদি প্রাণি ও বিভিন্ন পণ্যসামগ্রী দান করে থাকে।

প্রচলিত আছে, পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর বুকে মাদুরে ভেসে মসজিদের স্থানে এসে অবস্থান নেন। এরপর ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তসমাগম হতে থাকে। আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়, যা বর্তমানে পাগলা মসজিদ নামে সুপরিচিত।

১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াকফ-স্টেট মসজিদটি পরিচালনা করছে। মসজিদটি আড়াইশ বছরের পুরোনো। কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জায়গার ওপর ঐতিহাসিক এই মসজিদ অবস্থিত।

এমএইচ

টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৩১ কিশোর

সাভারে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

গাছও আমাদের বাঁচার জন্য অপরিহার্য: এমপি খোকন তালুকদার

যমুনা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

ডামুড্যায় গিয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মেয়ে হত্যার বিচার চেয়ে মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়লেন বাবা-মা

টঙ্গীতে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন