হোম > সারা দেশ > ঢাকা

ছুরিকাঘাতে স্ত্রী হত্যা, স্বামী পলাতক

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর দুই সন্তান রেখে পালিয়েছেন তিনি।

রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গড়গড়িয়া বেরাইদেরচালা এলাকায় এ ঘটনা ঘটে।

ওই নারীর নাম নাছিমা আক্তার (২৭)। ‍তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার খৈলাসপুর বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, ১১ বছর আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গিদাপাড়া গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে নাছিমার বিয়ে হয়। দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে ছয় মাস আগে নাছিমা সন্তানদের নিয়ে শ্রীপুরে ভাড়া বাসায় থাকতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এমই

সাভারে মিছিলের সময় আ.লীগের ১৩ নেতাকর্মী আটক

ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের প্রমাণ পায়নি পুলিশ

গুরুদাসপুরে অবৈধ পেট্রোল পাম্পে আগুন, দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

ভ্যান ভাড়া নিয়ে সারা দিন ঘুরিয়ে রাতে হাতুড়ির আঘাত

লৌহজংয়ে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে পদ্মাপাড়ের মানুষের

নরসিংদীতে ব্যবসায়ীর কান কামড়ে দিল বিএনপি নেতা, এলাকা ছাড়ার নির্দেশ

বন্দরে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট

শব্দদূষণ বন্ধে নারায়ণগঞ্জে অভিযান, ৫ যানবাহনকে জরিমানা