হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরের বোয়ালমারীতে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর আটক

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

গাঁজাসহ আটক দু্ই ভাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানকালে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ইমরুল ফকির ও সুজাত ফকির। তাদের বাবার নাম মতলেব ফকির।

রোববার (২৫ মে) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে বোয়ালমারী সেনা ক্যাম্প ও থানা পুলিশের একটি যৌথ দল। অভিযানে তাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি দুর্গাপুর এলাকায় একটি মাদক চক্র ঈদ উপলক্ষে একটি বড় মাদকের চালান প্রস্তুত করছে। পরে যৌথ বাহিনী নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ভাইকে ২০ কেজি গাঁজাসহ আটক করি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।’

তিনি আরও জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (২৬ মে) দুপুরে আদালতে পাঠানো হবে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

স্থানীয়রা জানান, এলাকায় মাদকের ছড়াছড়ি দীর্ঘদিনের। তবে এবার প্রশাসনের কঠোর পদক্ষেপে তারা আশার আলো দেখছেন। এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল