হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুরের শিবচর উপজেলায় পানিতে ডুবে আয়েশা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আয়েশা আক্তার ওই গ্রামের আবু বকর হাওলাদারের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল ছোট্ট আয়েশা। এ সময় পরিবারের সদস্যরা গৃহকর্মে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে সে বসতবাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। তবে এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।’

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর