হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কে বগাইল টোল প্লাজ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক দিনমজুর নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুরাপ মোল্লা ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী গ্রামের মৃত মুনসুর মোল্লার ছেলে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানসহ আরো কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড থেকে সকালে ভ্যানগাড়িযোগে কাজের উদ্দেশ্যে তুজারপুরে যাচ্ছিলেন। পথে বগাইল টোল প্লাজার লিংক সড়কে অপর একটি কাভার্ড ভ্যান তাদের ভ্যানগাড়িকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তুরাপ মোল্লা। এ সময় দুর্ঘটনায় আরো দুই শ্রমিক আহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আননে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। কাভার্ড ভ্যানটি থানায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেডএম

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত বেড়ে ৩

আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ডিবির তিন সদস্য হামলার শিকার