হোম > সারা দেশ > ঢাকা

জিয়াউর রহমান দেশের খাদ্যের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করেছেন: মঈন খান

জেলা প্রতিনিধি, নরসিংদী

পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ড. আব্দুল মঈন খান বলেছেন, কৃষি উৎপাদনের ধারাবাহিকতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। তার নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় দেশে কৃষি খাত আধুনিকায়ন, উচ্চ ফলনশীল ধানের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়েছে।

তিনি বলেন, “জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন এবং দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানির সক্ষমতা তৈরি করেছিলেন।”

শুক্রবার সকালে নরসিংদীর পলাশে কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষকদের পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান আরও বলেন, জিয়াউর রহমানের উন্নয়ন চিন্তাধারার ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মের নেতৃত্ব দেশকে এগিয়ে নিচ্ছে। কৃষকদের ভাগ্যোন্নয়নে খাল খনন কর্মসূচি পুনরায় চালুর মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “নদীমাতৃক এই দেশে নদী ও খালের প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় কৃষি উৎপাদনে প্রভাব পড়ছে। তাই খাল খনন ও নদীর প্রবাহ পুনরুদ্ধারের মাধ্যমে কৃষিকে আরও সমৃদ্ধ করার কাজ চলছে।”

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজুল হক এবং পলাশ উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ধানবীজ, সার ও বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া মঈন খানের ব্যক্তিগত উদ্যোগে কৃষকদের চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থও প্রদান করা হয়।

অনুষ্ঠানে পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক শামীম মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিয়ের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় বরের মৃত্যু

সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রেমের বিয়ের ৮ মাসেই স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অপহরণ চেষ্টার অভিযোগে ৪ ডিবি পুলিশ গ্রেপ্তার, গণপিটুনির পর মামলা

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা