হোম > সারা দেশ > ঢাকা

অপহরণ চেষ্টার অভিযোগে ৪ ডিবি পুলিশ গ্রেপ্তার, গণপিটুনির পর মামলা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে অপহরণের চেষ্টার অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

এর আগে বৃহস্পতিবার রূপগঞ্জের গাউছিয়া ও আড়াইহাজারের শান্তিনগর বাজার এলাকায় উত্তেজিত জনতার গণপিটুনির শিকার হন ওই পুলিশ সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন— পুলিশের এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবির ও কনস্টেবল আকাশ আহাম্মেদ। তারা সবাই ঢাকা মহানগর ডিবি (দক্ষিণ) ইউনিটে কর্মরত।

ভুক্তভোগীর বরাত দিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, গত বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত অমিত হাসান তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এলে কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশ পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে নেওয়ার চেষ্টা করে।

এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাটি সন্দেহজনক মনে করে প্রাইভেটকারটি আটকায়। এ সময় এসআই মামুন, এএসআই আমান উল্লাহ ও কনস্টেবল কবিরকে আটক করে গণধোলাই দেওয়া হয়। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও তিনজন পালিয়ে যায়।

পরে উত্তেজিত জনতা আটক তিনজনকে একটি পিকআপে করে আড়াইহাজারের শান্তিনগর বাজারে নিয়ে যায় এবং সেখানে পুনরায় তাদের গণপিটুনি দেয়। খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পর রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত অপর কনস্টেবল আকাশ আহাম্মেদকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা এর আগেও অপহরণের নাটক সাজিয়ে অমিত হাসানের দূরসম্পর্কের মামা জয়নাল এবং সোনারগাঁওয়ের জাকির হোসেনকে অপহরণ করে কেরানীগঞ্জে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করেছিলেন।

এ ঘটনায় আরও জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্যরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে এবং অনুমতি ছাড়াই এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে এ ধরনের কার্যক্রম চালাতেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার সঠিক তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ ঘটনায় শুক্রবার সকালে ভুক্তভোগী অমিত হাসান বাদী হয়ে রূপগঞ্জ থানায় ৪ পুলিশ সদস্যসহ মোট ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

প্রেমের বিয়ের ৮ মাসেই স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ