হোম > সারা দেশ > ঢাকা

খাবারের অভাবে লোকালয়ে হনুমান, জনমনে আতঙ্ক

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে খাবারের সন্ধানে দুটি হনুমান লোকালয়ে চলে এসেছে। কয়েক দিন ধরে পৌরসভার বোয়ালমারী বাজার, ঠাকুরপুর, সরকারি কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় এদের ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। সারা দিন এরা কখনো দোকানের পাশে বসে থাকে, আবার কখনো বাড়ির উঠানে বা দোকানে রাখা খাদ্যশস্য খেয়ে ফেলে। মানুষের দেওয়া খাবারও এরা খাচ্ছে।

খাবারের সন্ধানে প্রায়ই কলেজ রোড এলাকায় হনুমান দুটিকে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। এতে পথচারীরা কেউ হাসছেন, আবার কেউ ভয়ে দূরে সরে যাচ্ছেন।

পৌর সদরের আধারকোঠা এলাকার তোরা সাহা জানান, ‘আমাদের বাসার উঠানে আচার রোদে দেওয়া ছিল। হঠাৎ দুটি হনুমান এসে তা খেতে শুরু করে। তাড়াতে গেলে উল্টো আমাকে ধাওয়া করে। এখন বাইরে খাবার-জাতীয় কিছু রাখলেই তারা খেয়ে ফেলছে।’

স্থানীয়রা জানান, হনুমান দুটি কয়েক দিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। গাছের ডালে লাফালাফি করার পাশাপাশি কখনো মানুষের হাত থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে। এতে কেউ কেউ আতঙ্কিত হলেও অনেকে আবার ফল ও খাবার দিয়ে তাদের আপ্যায়ন করছেন।

প্রাণিবিদরা বলছেন, বনাঞ্চলে পর্যাপ্ত খাবারের অভাবই হনুমানদের লোকালয়ে আসার প্রধান কারণ। তারা মনে করেন, পরিবেশ রক্ষার পাশাপাশি বন্যপ্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এতে মানুষ ও প্রাণীর সহাবস্থান বজায় থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘পাহাড়ি অঞ্চল থেকে অনেক সময় ক্ষুধার্ত হনুমান বিভিন্ন মালবাহী ট্রাকে করে লোকালয়ে চলে আসে। স্থানীয় সাধারণ মানুষদের সচেতন থাকতে হবে। বিরক্ত না করলে এরা মানুষের ক্ষতি করবে না।’

ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরুষশূন্য দুই গ্রাম, মামলায় আসামি ৩৯

জামালপুরে জ্ঞানের আলো ছড়াচ্ছে ভাষাসৈনিক মতি মিয়া পাঠাগার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝুট ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

নিয়ম ভেঙে জ্বালানি বিক্রি, ভিডিও করতেই সাংবাদিকদের ওপর হামলা

বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০

কুলিয়ারচরে সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী যুবককে গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২, আহত ২

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি