হোম > সারা দেশ > ঢাকা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সারা দেশে তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে উৎসাহিত করতে এআই হ্যাকাথন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। বুধবার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গ্রিন গার্ডেন রেস্তোরায় মিট দ্যা প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়াল্ড এআই অ্যালায়েন্সের প্রেসিডেন্টও স্কেলবিল্ড এআই এর সিইও উজ্জল রায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী, বিজ্ঞান ও ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. ফখরে হোসেন প্রমুখ।

এ সময় জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে উৎসাহিত করতে দেশে প্রথমবারের মতো ওয়াল্ড এআই এলায়েন্স (ডব্লিউএএ) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ন্যাশনাল এআই হ্যাকাথন ২০২৬। এই হ্যাকাথনের মূল লক্ষ্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের একত্রিত করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে বাস্তব সমস্যার উদ্ভাবনী সমাধান তৈরি করা।

প্রতিযোগিতাটি একটি ৪৮ ঘণ্টার ইনটেনসিভ হ্যাকাথন, যেখানে নির্বাচিত দলগুলো তাদের প্রজেক্ট তৈরি ও উপস্থাপন করবে। নিবন্ধন ও বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহনকারীদের অনলাইনে নিবন্ধন করে কনসেপ্ট নোট জমা দিতে হবে। বিশেষজ্ঞ বিচারকমনন্ডলী প্রস্তাবনা মূল্যায়ন করে নির্বাচিত দলটিকে চূড়ান্ত পর্বে অংশ গ্রহনের জন্য আমন্ত্রন জানাবে।

এ হ্যাকাথনে ২ লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে। বিজয়ী দলগুলো ওয়ার্ল্ড এআই অ্যালায়েন্সের মাধ্যমে তাদের প্রজেক্টকে স্টার্টআপে রূপান্তরের জন্য ফান্ডিং, মেন্টরশিপ ও ইনকিউবেশন সুবিধা লাভের সুযোগ পাবে।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক