হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি দু'টি হত্যা মামলায় পৃথক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদী মঙ্গলবার মারা গেছেন। তার নাম মো. আমিনুর (৪৬)। তিনি সিরাজগঞ্জের কামারকান্দা থানার কলেজ কোনাবাড়ি এলাকার মন্টু শেখের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার আবু নুর মো. রেজা জানান, গাজীপুরের কালিয়াকৈর থানার কালামপুর এলাকায় বসবাস করতেন মো. আমিনুর। তিনি কালিয়াকৈর থানার দু’টি পৃথক হত্যা মামলার প্রতিটিতেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেপ্তার হন তিনি। ওই বছর তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ স্থানান্তর করা হয়। সপ্তাহখানেক আগে সেখান থেকে তাকে থেকে এ কারাগারে স্থানান্তর করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কারাগারের ভিতরে কাজ করার সময় হঠাৎ হাতে ব্যথা অনুভব করেন তিনি। চিকিৎসা নিতে কারা হাসপাতালে যাওয়ার পথে তিনি মাটিতে পড়ে যান। এ সময় অন্য বন্দিরা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর