হোম > সারা দেশ > ঢাকা

থানার ভোজে যুবলীগ নেতা, সমালোচিত ওসি ক্লোজড

প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনার জেরে পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। পদ্মাসেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিমকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সমালোচনার মুখে শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে কালু বেপারী কান্দি এলাকায় নিজ বাড়ি থেকে মোক্তার বেপারীকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, দায় এড়াতেই ওসি রাতারাতি এই গ্রেপ্তারের নাটক সাজান।

ঘটনার সূত্রপাত শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে। ওসি থানার ভেতরে আয়োজন করেন মাসিক ভোজসভা। সেখানে অতিরিক্ত পুলিশ সুপারসহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। কিন্তু টেবিলের একপাশে বসানো হয় নাওডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি মোক্তার বেপারীকে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশের নিরপেক্ষতা এ ঘটনায় প্রশ্নবিদ্ধ হলো।

ওসি পারভেজ দাবি করেন, মোক্তার বাজার কমিটির সভাপতি হিসেবে ভোজসভায় ছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ব্যাখ্যায় স্থানীয়দের ক্ষোভ কমেনি।

শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, “ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, পুলিশের এ ধরনের ভূমিকা জনআস্থা নষ্ট করে। তারা বলছেন, কেবল দায়িত্ব বদল নয়—স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের