হোম > সারা দেশ > ঢাকা

ফতুল্লায় ব্যবসায়ী নেতার উদ্যোগে সড়ক সংস্কার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে সবচেয়ে বেশি অবহেলিত ছিল ফতুল্লা ইউনিয়ন। উন্নয়নের বুলি আওড়ালেও সে সময়কার এমপি সাংসদ গডফাদার খ্যাত শামীম ওসমান এলাকার উন্নয়ন করেননি। জলাবদ্ধতা নিরসনে রাখেননি ভূমিকা। যার কারণে অল্প বৃষ্টিতেই এ ইউনিয়নের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে যায়। কৃত্রিম বন্যায় রাস্তাগুলোর ঢালাই ও পিচ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে সড়ক। ভাঙা সড়ক দিয়ে চলতে গিয়ে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনার শিকার হতে হতো এই ইউনিয়নের মানুষদের। বিশেষ করে কর্মজীবী নারী ও কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। অবশেষে ফতুল্লার বেশ কিছু সড়ক ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে দিয়ে লক্ষাধিক মানুষের কষ্ট লাঘবে ভূমিকা রেখেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

ফতুল্লার রিয়া গোপ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গেট থেকে তক্কার মাঠ সড়ক, কাঠেরপুল থেকে শিবু মার্কেট এবং পোস্ট অফিস থেকে রেললাইন বটতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করে দেন এই ব্যবসায়ী নেতা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তাগুলো খানাখন্দে ভরা থাকায় পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছিল। রাস্তার বেহাল দশার কারণে বাচ্চারা স্কুল-কলেজে ঠিকমতো যেতে পারতো। যানজটের ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ভয়তো ছিলই। ব্যবসায়ী নেতার এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান তারা।

রিয়াদ চৌধুরী বলেন, ফতুল্লা ইউনিয়নে বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া লাগেনি। শিবু মার্কেট-পোস্ট অফিস সড়কের দুপাশে অসংখ্য গার্মেন্ট রয়েছে। যেখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করছেন। রাস্তার বেহাল দশার কারণে এসব গার্মেন্ট শ্রমিকরা দিনের পর দিন কষ্ট করে চলাচল করছেন। এলাকাবাসীর কষ্ট কিছুটা হলেও আমার এ উদ্যোগে লাঘব হবে। আমি মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। আমি আমার সেবামূলক কাজ অব্যাহত রাখবো।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার