হোম > সারা দেশ > ঢাকা

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে তনু মধু (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় তপন মধুর মেয়ে তনু। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ

পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু