হোম > সারা দেশ > ঢাকা

র‍্যাবের হাতে ১২৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪, সিপিসি-৩ বিশেষ অভিযান চালিয়ে ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

উপজেলার অরণখোলা ইউনিয়নের ভুটিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে র‍্যাব-১৪ এর টিমটি ওই গ্রামে এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই গ্রামের জুব্বার আলীর ছেলে নজরুল ইসলামকে(৩৪) আটক করে।

র‍্যাব-১৪ সূত্র জানায়, অভিযানে প্রথমে নজরুলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ট্রাংকের ভেতর থেকে ১১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নজরুলকে জিজ্ঞাসাবাদ-কালে তার সহযোগী মো. স্বপন মিয়ার বাড়িতেও মাদক মজুত আছে বলে তথ্য দিলে। পরে তাকে সাথে নিয়ে স্বপনের বাড়িতে অভিযান চালালে তার স্ত্রী জেসমিন (২৭) পালিয়ে যায়। ওই বাড়িটি তল্লাশি করে আরো ১৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মোট ১২৭ কেজি ২০০ গ্রাম গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লাখ ১৬ হাজার টাকা।

ঘটনার পর আটককৃত নজরুল ইসলামসহ পলাতক আসামি স্বপন মিয়া ও তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে । জব্দ করা মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মধুপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হচ্ছে ও আটককে আমাদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া হচ্ছে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল