হোম > সারা দেশ > ঢাকা

৩০ মামলার পলাতক আসামি ইয়াবা ও চাপাতিসহ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মাদারীপুর

ছবি: আমার দেশ

মাদারীপুর সদর উপজেলায় ৩০ মামলার পলাতক আসামি আল-আমিন হাওলাদারকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সকা‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারিয়া রফিক ভাবনা।

শনিবার রাত সাড়ে ১১টায় সদর মডেল থানার থানতলী এলাকার ম্যাজিক চায়ের কর্নার দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল-আমিন হাওলাদার সদর উপজেলার নতুন মাদারীপুর (লক্ষ্মীগঞ্জ) এলাকার মৃত আলমগীর হাওলাদারের ছেলে।

মাদারীপুর জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় আল-আমিনের দখল থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়। পরে পুলিশি তথ্যভান্ডার (সিডিএমএস) যাচাইয়ে তার বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে মোট ৩০টি মামলা রয়েছে বলে জানা যায়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএইচ

চোরের আস্তানায় ডিবির হানা, ৫ মোটরসাইকেলসহ মাদক জব্দ

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কালকিনি যুবদলের শুভেচ্ছা মিছিল

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মাদারীপুরে নেতাকর্মীদের ঢল

প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে শিবচরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চল সফরকালে ভাঙ্গায় পথসংবর্ধনা প্রদান

অতিবৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে নারীর মৃত্যু

মানুষের দুঃখ-দুর্দশা দূর করে সুষম সমাজ তৈরি করতে চাই: ড. মঈন খান

বিভিন্ন স্থানে নদীভাঙনে বিলীন হচ্ছে শত শত মানুষের ভিটামাটি

নাশকতা মামলায় শিবচরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

টানা বর্ষণে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ